ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১জন গারো নার্সসহ ১৪জন করোনায় আক্রান্ত ‖ খু•রাং



খু•রাং দ•আমেক, ময়মনসিংহ

গত ২১ এপ্রিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৬জন ডাক্তার সহ ১৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন গারো নার্সও আছেন। তার নাম তন্দ্রা দ্রং। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সংড়া গ্রামের।

ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম জানিয়েছেন, নেত্রকোনার খালিয়াজুড়ি থেকে এক অন্তসত্তা নারী তথ্য গোপন করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে ওয়ান স্টপ সার্ভিস, গাইনী বিভাগ, ডায়ালাইসিস বিভাগ ও আইসিইউতে কর্মরতদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ে।

এভাবে তথ্য গোপন করা ও রাখার কারণে জাতিকে যাতে বড় মাসুল দিতে না হয় এদিকে সবারই মনোযোগ দেওয়া উচিত।

Post a Comment

4 Comments

  1. খুবই দুঃখজনক ঘটনা।। খুব সাবধানে থাকতে হবে সবাইকে

    ReplyDelete
  2. দুঃখজনক ঘটনা

    ReplyDelete
  3. ঠিকাছে ভাই, দ্বিতীয়বার আবার একই আক্রান্ত মহিলার নাম ও ঠিকানা প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য মিথ্যেলা । খুব ভালো করেছেন... সরকারি পত্রিকায় তথ্য প্রকাশিত না হলেও আপনি ঠিকই করেছেন

    ReplyDelete
  4. ঠিকাছে ভাই, দ্বিতীয়বার আবার একই আক্রান্ত মহিলার নাম ও ঠিকানা প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য মিথ্যেলা। খুব ভালো করেছেন.. সরকারী পত্রিকায় ব্যাক্তিগত তথ্য প্রকাশ না করলেও আপনি ঠিকই করলেন।

    ReplyDelete