খু•রাং দ•আমেক
দীর্ঘ প্রতীক্ষার পর ২১ মার্চ ২০২১ তারিখে দাকবেওয়াল প্রকাশ করলো সাংসারেক গারোদের সবচেয়ে বড় পৌরাণীক কাহিনী নিয়ে লেখা বই 'ডিককি বানডি'। বইয়ের লেখক তর্পণ ঘাগ্রা দীর্ঘ চব্বিশ-পঁচিশ বছর গারো অধ্যুষিত গ্রাম-এলাকা ঘুরে, প্রাচীন-প্রাচীনাদের কাছে গিয়ে ডিককি বানডির কাহিনী সংগ্রহ করেন এবং লিপিবদ্ধ করেন।
মূলত 'ডিককি বানডি' সাংসারেক গারোদের পুরাণ কথা কাহিনী—পবিত্র ও পালনীয় কথা কাহিনী। এ কাহিনী গারোদের কাছে 'কাৎথা দকগা' নামে পরিচিত। এটি সেই সত্য যুগের কাহিনী, তখন পৃথিবীতে মিৎদে মান্দে বা অর্ধেক দেবতা অর্ধেক মানুষদের বসবাস ছিল। এ কাহিনী সেই মিৎদে মান্দে ও তাঁদের বীরত্ব গাঁথা ও পৃথিবীর সমূহ অপশক্তির বিরুদ্ধে সাধারণ মানুষদের পাশে থাকার কাহিনী।
সাড়ে আট ফর্মার এ বইটির মূল্য রাখা হয়েছে ৩৪০/- টাকা। আর বইয়ের নান্দনিক প্রচ্ছদ এঁকেছেন হীরা সিমসাং।


0 Comments