শ্রদ্ধাঞ্জলি | ড. রবিন্স বার্লিং : একজন গারো গবেষক - ১ | তর্পণ ঘাগ্রা | খু•রাং

 

[রবিন্স বার্লিং, একজন আমেরিকান নাগরিক। পঞ্চাশ বছরেরও অধিক সময় উপমহাদেশের মেঘালয় (ভারত) ও বাংলাদেশী গারোদের সাথে নিরবচ্ছিন্ন থেকে গারোদের নিয়ে নিবির পর্যবেক্ষণ ও গবেষণা করেছিলেন। অনুৎঘাটিত অনেক ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও ভাষার মূল উম্মোচিত করেছিলেন। বলেছিলেন, গারো সভ্যতা অনেক পুরনো ও সমৃদ্ধ। এরকম সমৃদ্ধ সভ্যতা খুব কম জাতিগোষ্ঠীর মধ্যে দেখা যায়। কিন্তু দুঃখের বিষয় এরকম পুরনো ও সমৃদ্ধ সভ্যতা থাকা সত্ত্বেও গারোরা নিজেরাই নিজেদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধরে রাখে নি, সংরক্ষণে মনোযোগী হয় নি, হারিয়ে ফেলেছে! গত ৬ জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দে এ গুণী ব্যক্তিত্ব নিজ দেশ আমেরিকাতে মারা যান। তিনি অনর্গল গারো আচিক (লেখ্য) ভাষায় কথা বলতে পারতেন। জন্ম গ্রহণ করেছিলেন ১৮ এপ্রিল ১৯২৬ খ্রিস্টাব্দে।]

কাসারা ছাদাম্বে গারো পান্থে মেথ্রারাং, নেংআও সেগিপা গারো কাৎথাকো অনতিসা চানচিয়ে নিনা।

Jakjipana gong bonga,
Rimbrakana chibonga.

উপরের কথাগুলো কিন্ত গারো আইন; অপরিচিত যুবতীকে যদি হাত তুলে ইশারায় ডাকেন সেটা হবে অন্যায়, জন্য গারো আইনে পাঁচ টাকা জরিমানা দিতে হবে। এটা যুগের পাঁচ টাকা নয়, বৃটিশ সময়ের। হয়ত টাকা দিয়ে সে- সময়ে বিশ শতাংশ জমি পাওয়া যেত। আর অপরিচিত যুবতীদের স্পর্শ করলে পনের টাকা জরিমানা দিতে হবে। কথা যে বলেছিল তাঁর পরিচয় পরে দেব।

.

আরো একটি গারো আইনের কথা বলি।

Jikde derangde bobilna,

ma.asa manoksa jadilna.

গারো পুরুষকে যদি স্ত্রী সন্তান সবাই মিলে তাড়িয়ে দেয়, তাহলে তাকে পথে নামতে হবে না, গাছের তলায় আশ্রয় নিতে হবে না, সোজা মানক বাড়িতে যাওয়া যায়, সেখানে তার আশ্রয় আছে। বোনের বাড়ি তো অনেক, কোন বোনের বাড়িতে যাবেন? যে ছোট বোনের জন্যে নকনা নকক্রম আনা হয়েছে, সেই নকনার বাড়িতে। কারনেই তার জন্যে বেশি জমি দেওয়া হয়।

.

আরো একটি গারো আইনের কথা বলি।

Nokna nokkromde ramram ongjana,

Walchak naba nangana,

Chilchak naba nangana.

পুরুষকে যখন তাড়িয়ে দেয় সেই আগুনের তাপ মানককে বহন করতে হয়। সেটাই Walchak naba nangana. যদি দোষী বানিয়ে জরিমানা করে সেটাও মানককে পরিশোধ করতে হয়। এটাকেই Chichak naba nangana. কথাগুলো বলে কয়েক দিন আগে মারা যাওয়া Pa . রবিন্স বার্লিন আমাকে বলেন, তুমি খুঁজে দেখ দেখি কোন সভ্য জাতি এভাবে ছন্দ সুর মিলিয়ে নিজেদের সামাজিক আইন তৈরি করেছে।

O gitel pa Robinsni baljanggiko na.a rongtala biapo donchina.

তিনি আরো বলেছেন, তোমাদের পুর্ব পুরুষদের মাথায় প্রচুর বুদ্ধি ছিল, গারো ভাষায় যখন বিভিন্ন নাম রাখে তখন সিরিয়াল ঠিক রেখে নাম দিয়েছে। কোনরকম এদিক-সেদিক হতে দেয় নি। সুপরিকল্পিতভাবে শুরু শেষ করেছে। যেমন পাখির নাম, পাখীকে গারোরা Do.o বলে। যেকোন পাখির নাম বললে Do.o দিয়েই শুরু করতে হবে। যেমন Do.ka, Do.reng, Do.kru, Do.chirong, Do.pinchep, Do.maski, Do.wang, Do.bak ইত্যাদি। আর ফলের করলে সবসময় Te দিয়ে শুরু করতে হয়, যেমন Te.gachu, Te.brong, Te.sengki, Te.engtali, Te.matchi এরকম। আর মাটির নিছে যে সবজি হয় তার নাম বললে Ta দিয়ে শুরু করতে হয়, যেমন Ta.wek, Ta.ma, Ta.bulchu, Ta.malang, Ta.birong ইত্যাদি। আরও মাছের নাম বললে na দিয়ে শুরু করতে হয় যেমন Na.dang. Na.tik, Na.chi, Na.nil Na.jek, Na.ka এরকম Na দিয়ে বলতে হবে। আরো আনেক কিছু বলেছিলেন, তিনি আমাকে বার বার অনুরোধ করেছিলেন, আমি যেন গারোদের আজিয়া, ধরওয়া, গন্দা দকগা, খাবি রংআ গ্রব সললা, মাংতাৎদা গারো লোকগানগুলো সংগ্রহ করি। আমি আমার সাধ্য মতো সংগ্রহ করেছি, তিনি যে গারো লোক গানের কথা বলেছিলেন মোটামুটি সংগ্রহ করে ফেলেছি।

তর্পণ ঘাগ্রা : লেখক, গবেষক ও সমাজকর্মী।

Post a Comment

0 Comments