রাজধানীতে ‘আচিক খ্রিস্টান সমবায় সমিতি’ নামে নতুন অর্থনৈতিক প্রতিষ্ঠানের যাত্রা শুরু

খু•রাং দ•আমেক : ঢাকায় বসবাসরত গারোদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন কার্য এলাকায় ‘আচিক খ্রিস্টান সমবায় সমিতি’ নামে একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান গত ৩০ অক্টোবর আত্মপ্রকাশ ও যাত্রারম্ভ করেছে। প্রতিষ্ঠানটির অস্থায়ী বর্তমান ঠিকানা হিসেবে জানানো হয়েছে ‘ক-২৯, নদ্দা, সরকার বাড়ি, গুলশান, ঢাকা- ১২১২।’ প্রতিষ্ঠানটির আহবায়ক কমিটির প্রধান করা হয়েছে মি. হ্যারিসন দালবৎকে, সম্পাদক করা হয়েছে মি. শ্যামল সি ডিব্রাকে, কোষাধ্যক্ষ করা হয়েছে মি. বাব্লুম চিরানকে। আহবায়ক কমিটির প্রধান মি. হ্যারিসন দালবৎ জানান সমিতিতে প্রাপ্তবয়স্ক গারো নারী-পুরুষ সঞ্চয় ও হিসাব খোলার মাধ্যমে সদস্য-সদস্যা হতে পারবেন। পরবর্তীতে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে ঋণ, মাসিক সঞ্চয় প্রকল্প,দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প, শিশু সঞ্চয় প্রকল্পসহ বিবিধ সেবা কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের ভাষ্য অনুযায়ী ঢাকায় বসবাসরত গারো সমাজের একমাত্র অর্থনৈতিক প্রতিষ্ঠান ‘গারো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.’ বর্তমানে রুগ্ন ও ভগ্নদশায় রূপান্তরিত হয়েছে। ক্রেডিটের স্বাভাবিক কার্যক্রম গারো জনগোষ্ঠীর ইচ্ছা আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ। এ উপলব্ধি থেকেই গারো ক্রেডিটের পাশাপাশি আর্থিক সেবা কার্যক্রম পরিচালনার জন্যে ‘আচিক খ্রিস্টান সমবায় সমিতি’ –এর শুভ প্রতিষ্ঠা। উদ্যোক্তাদের বিশ্বাস, এ সমিতির উত্তরোত্তর উন্নয়ন গারো সমাজের আর্থিক সমৃদ্ধি আনয়ন করবে।

Post a Comment

0 Comments