খু•রাং দ•আমেক
কারিতাস ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী তরুণ উদ্যোক্তাদের নিয়ে প্রথমবারের মতো সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৯ ও ২০ নভেম্বর। কারিতাস ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ে ১৯ নভেম্বর দুপুর ২.০০টায় এ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ৩০ জন উদ্যোক্তা সম্মেলনে অংশগ্রণের জন্য রেজিস্ট্রেশন করেছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং তার বিজ্ঞপ্তিতে জানান, আদিবাসী উদ্যোক্তাদের সম্মিলন, অভিজ্ঞতা ও অনুপ্রেরণা সহভাগিতা। পুঁজির যোগান ও পণ্যের বিপণন সম্ভাবনা সহভাগিতা। সম্ভাবনাময় যুব উদ্যোক্তাদের উৎসাহিত করা। ইতিমধ্যে ৩০ জন উদ্যোক্তা অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সম্পর্কে একটি ইভেন্ট খোলা হয়েছে। আগ্রহীরা ইভেন্টে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে পারবেন। ফেসবুকে ইভেন্টের নাম লিখে সার্চ দিলেই ফরমের লিংক পাওয়া যাবে। ইভেন্টের নাম Young Indigenous Entrepreneurs Gathering 2020
0 Comments