ঢাকার কালাচাঁদপুরের নাংরিমা চার্চে মদ খেয়ে জিসিসিইউএল (GCCUL) নির্বাচন উদযাপন, নিয়মিত চলে গাজা সেবন ‖ খু•রাং


 খু•রাং দ•আমেক, ঢাকা

গত ২৫ সেপ্টেম্বর ২০২০, আনুমানিক রাত ১১টার দিকে ঢাকার কালাচাঁদপুরের নাংরিমা চার্চে মদ গাজা খেয়ে, হৈ-হল্লা করে, ঢাকা গারো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর নির্বাচনে বিজয়ী দলের প্রেসিডেন্ট অর্পিত দাংগর ছেলে ও তার সাঙ্গপাঙ্গরা আমোদ ফুর্তি করে নির্বাচনী বিজয় উদযাপন করেছে বলে খবর পাওয়া গেছে। প্রতক্ষ্যদর্শীরা জানান, রাত ১১টার দিকে চার্চের ছাদে হৈ-হল্লা শুনে এগিয়ে গিয়ে তারা দেখতে পান, প্রেসিডেন্টের ছেলে শীতল ম্রং তার বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে মদ গাজা খেয়ে হৈ-হল্লা করছে।

সে সময় প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ তাদের উদ্দেশ্যে কিছু বলতে গেলে উল্টো তারা তাদেরকে মা-বাপ তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক চার্চের একজন মেম্বার জানান, রাতের বেলা হৈ-হল্লা শুনে তিনি এগিয়ে গিয়ে দেখতে পান ঢাকা গারো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর সদ্য নির্বাচিত প্রেসিডেন্টের ছেলে শীতল ম্রং, প্রেমসন চাম্বুগং-এর ছেলে সাব্য, ওয়ালনাম ও আরো কয়েকজন মিলে মদ গাজা খেয়ে চেঁচামেচি করছে। সে সময় তিনি তাদের বাঁধা দিলেও তারা শুনে নি, উল্টো গালিগালাজ করেছে। এ সময় তিনি চার্চের প্রেসিডেন্ট দীপংকর রেমা ও সেক্রেটারি রনি চাম্বুগংকে বিষয়টি ফোন করে জানালে প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি কেউই আসে নি। কোন ব্যবস্থাও গ্রহণ করে নি।

চার্চের পাশের প্রতিবেশী এক মুসলিম বাঙালী বলেন, এখানে ধর্ম-কর্ম হয় জানি, আর জানি নিয়মিত গাজা সেবনও হয়। প্রায় রাতেই এই ছেলেরা এখানে গাজা সেবন করে থাকে। বিষয়টি চার্চের লোকদের জানানো হলেও এখন পর্যন্ত‌ কোন কাজ হয় নি।

জানা গেছে, শীতল ম্রং ও সাব্য চার্চেই অবস্থান করে। আর এ সুযোগে তারা নিয়মিত চার্চের ভেতর মদ গাজা সেবনও করে থাকে। বিষয়টি চার্চের সদস্য ও কার্যকরী পরিষদের অনেকেই জানেন কিন্তু এ নিয়ে এখন পর্যন্ত কেন কোন পদক্ষেপ গ্রহণ করে নি এটাই অবাক করা বিস্ময়। 

 

Post a Comment

0 Comments