রাজধানীতে মনিরা দালবৎ হত্যার অভিযোগ নিয়ে এলাকাবাসীর সন্দেহ ‖ খু•রাং


খু•রাং দ•আমেক :

রাজধানীর কোকাকোলায় স্বামী কর্তৃক স্ত্রী মনিরা দালবৎ হত্যার অভিযোগ নিয়ে এলাকাবাসীর মনে সন্দেহের দানা ক্রমশ বাড়ছে। কোকাকোলাবাসীর অনেকেই বলছেন, বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করলেই সব তথ্য বেরিয়ে আসবে। বাড়ির মালিক কখনো বলছেন, স্ত্রীর চরিত্র ভাল ছিল না। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। অথচ এলাকাবাসীরা বলছেন, এরকম হলে আমরাও কিছুটা হলেও জানতে পারতাম। বাড়ির মালিক আরও বলছেন, রাত ১টার দিকে তারা স্বামী-স্ত্রী দরোজা বন্ধ করে ঝগড়া করছিলেন। তাহলে মনিরা দালবৎ রাত দু’টোর মধ্যেই স্বামীর আঘাতে মারা গেছেন এবং স্বামী দিলিপ ম্রং যে আত্মহননের চেষ্টা করেছেন, এটা বাড়ির মালিকরা কখন জানতে পারলেন, কিভাবে জানতে পারলেন? এবং দরোজা কে খুললো? পুলিশ বলছে, তারা দরোজা খোলা অবস্থায় মেঝেতে একজনের ওপর আরেকজনের দেহ পড়ে থাকতে দেখেছেন।

বাড়ির মালিকের বিবৃতি অনুযায়ী, দরোজা বন্ধ করে স্বামী-স্ত্রী ঝগড়া করছিলেন। তাহলে দরোজা খুললো কে? দরোজা কি আদৌ বন্ধ ছিল? না ঘটনার পেছনে অন্যকিছু? স্বামীকে তো চুরির আঘাতে অচেতন অবস্থায় স্ত্রীর দেহের ওপর পড়ে থাকতে পাওয়া গেছে। আশেপাশের বাঙালীরা বলছেন, বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

Post a Comment

0 Comments