
খু•রাং দ•আমেক :
রাজধানীর ভাটারা থানার কোকাকোলা এলাকায় মনিরা দালবৎ নামের এক গারো মহিলা স্বামী দিলিপ ম্রং কর্তৃক খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ২ ঘটিকার সময়।
জানা গেছে, দিলিপ ম্রং-এর গ্রামের বাড়ি শেরপুুরের নালিতাবাড়ী উপজেলার বারমারি গ্রামে। পিতার নাম এজেন্দ্র সাংমা, মাতার নাম হেলেনা মারাক। মনিরা দালবতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার আইনাতুলি গ্রামে। পিতার নাম এডওয়ার্ড দ্রং, মাতার নাম নছুমনি দালবৎ।
বাড়ি মালিকদের ভাষ্য মতে, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক জীবনে অশান্তি ঝগড়া-ফ্যাসাদ লেগেই ছিল। ঘটনার রাতেও আনুমানিক রাত ১টার দিকে স্বামী-স্ত্রী ঝগড়া বিবাদ করছিল। এক পর্যায়ে স্বামী দিলিপ ম্রং শিলপাটা দিয়ে স্ত্রী মনিরার মাথায় আঘাত করলে মনিরা দালবৎ মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন। এরপর স্বামী দিলিপ ম্রং-ও চুরি দিয়ে আত্মহননের চেষ্টা করেন বলে জানা গেছে।
এদিকে এ ঘটনায় থানায় উপস্থিত বাড়ি মালিকের মেয়েকে মিডিয়ার লোকেরা বিভিন্ন প্রশ্ন করলে তিনি উল্টোপাল্টা জবাব দেন এবং ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। এমনও জানা গেছে, থানায় যত টাকা লাগে তারা দেবেন বলেও তারা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ বলেছেন, ঘটনাটি সাজানো। স্বামী যদি স্ত্রীকে খুন করেই থাকে তাহলে কিভাবে ঘটনায় গিয়ে একজনের ওপর আরেকজনের দেহ পড়ে থাকতে পাওয়া গেছে এবং স্বামীকেও চুরিকাঘাতে আশংকাজনক অবস্থায় পাওয়া গেছে। এখন বেঁচে আছে বলে কি স্বামীর ওপর সব দোষ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে?

0 Comments