ঘাগ্রা মাচং চাৎচি বা উপাধি ‖ তর্পণ ঘাগ্রা ‖ শেষ পর্ব ‖ খু•রাং

বাংলাদেশের একজন বড় ধর্মীয় নেতা, তিনি ভাল বক্তাও ছিলেন, নাম রেভা. সুবাস সাংমা। তিনি বর্তমানে নেই, মারা গেছেন। তিনি তাঁর নামের পাশে সবসময় সাংমা লিখতেন। তাঁর আরেকটি মাচং চাৎচি বা উপাধি ছিল দাওয়া। নামের সংস্কৃতি রক্ষা করলে তাঁকে লিখতে হতো সুবাস দাওয়া সাংমা বা সুবাস ডি সাংমা।


সাধারণত গারোরা মাতৃতান্ত্রিক হিসেবে মায়ের উপাধি নেয়। মা ঘাগ্রা হলে সব ঘাগ্রা আত্মীয়-স্বজন হবে। ভাই-বোনের মতো হবে। বিয়ে-শাদি করা যাবে না। এখন বাবার উপাধি নিলে ব্যতিক্রম হয়ে যাবে, মায়ের উপাধি চাৎচি মাহারিকে বিয়ে করা যাবে, আর ভাই-বোন থাকবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। মাসি পিসি কাকা জেঠা সব গোলমেলে হয়ে যাবে। 

তিনি গারোদের সম্মানিত ব্যক্তি ছিলেন কিন্তু নামের সংস্কৃতি রক্ষা করেন নি। প্রায় গারোরাই জানেন না তাঁর দাওয়া মাচং চাৎচি বা উপাধিকে। পরবর্তীতে দেখা যায় ম্রং মারাক, রাংসা মারাকরাও নিজেদের মাচং চাৎচি বা উপাধিকে পরিত্যাগ করে সগর্ভে সাংমা মাচং চাৎচি উপাধি নেওয়া শুরু করেছে। এসব দেখার কেউ নেই, বলারও কেউ নেই। যারা দেখবে, বলবে, সমাজকে ঠিক রাখবে, তারাই এরকম উল্টাপাল্টা করে। কে ঠিক রাখবে? শুধু মারাকরা সাংমা নেওয়াই নয়, বাবার মাহারি মাচং চাৎচি বা উপাধিও নেওয়া শুরু করেছে। 

সাধারণত গারোরা মাতৃতান্ত্রিক হিসেবে মায়ের উপাধি নেয়। মা ঘাগ্রা হলে সব ঘাগ্রা আত্মীয়-স্বজন হবে। ভাই-বোনের মতো হবে। বিয়ে-শাদি করা যাবে না। এখন বাবার উপাধি নিলে ব্যতিক্রম হয়ে যাবে, মায়ের উপাধি চাৎচি মাহারিকে বিয়ে করা যাবে, আর ভাই-বোন থাকবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। মাসি পিসি কাকা জেঠা সব গোলমেলে হয়ে যাবে। 

সামাজিক নিয়ম একটি পরিবর্তন হলে সব নিয়ম-কানুন ব্যতিক্রম হয়ে যায়, ঠিক রাখা যায় না। সমাজ নিয়মের মধ্যে আর চলে না। নিয়ম না থাকলে যা হয়, গোলমেলে হয়ে যায়। গারোদের সামাজিক সংস্কৃতি একদিনে আসে নি, এটা পরিবর্তন করতে হলে দুই-এক বছরে হবে না। ফেলে রাখলে আপনা-আপনি শেষ হবে। আর যে সংস্কৃতি আমরা নিচ্ছি এটা আমার কিনা চিন্তা করতে হবে। যদি আমার না হয়, অন্য জাতির হয়, তাহলে গারো সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে। সংস্কৃতি ধ্বংস হলে সব শিক্ষিত লোকেরাই জানে জাতি ধ্বংস হয়ে যাবে, রক্ষার পথ থাকবে না। বর্তমানে বাংলাদেশের গারোদের মাহারি বা উপাধির বাৎসরিক মিটিং মেলা নেই, বলা কওয়ারও লোক নেই, আর ইননা জিয়া বা সমালোচনাও কেউ করে না। বর্তমানে রক্ষার চেষ্টা নেই, আছে ধ্বংসের চেষ্টা।


Post a Comment

0 Comments