খু•রাং দ•আমেক :
গানের ওস্তাদ লরেন্স স্নাল গুরুতর অসুস্থ হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরে বাংলা নগর, ঢাকা ১২০৭ -এ ভর্তি আছেন। তাঁকে প্রথমে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়রামকুড়া হাসপাতালে চিকিৎসা করা হয় বলে জানা গেছে। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে আনা হয়। এখান থেকে তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ঢাকায় জরুরিভাবে রেফার করা হয়।
পারিবারিক সূত্র জানিয়েছে, ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করার পর পরই তিনি কয়েক ঘন্টার জন্য সেন্সলেস হয়ে পড়েন। পরে ডাক্তাররা পরিবারের সদস্যদের জানান, তাঁর মাইনর হার্ট-এ্যাটাক হয়েছিল। এতে তাঁর এক পা অবশ হয়ে পড়ে। তিনি একা একা আর হাঁটতে পারছেন না। ডাক্তাররা আরও জানিয়েছেন, তাঁর হার্টে জরুরিভাবে রিং বসাতে হবে।
তাঁর ছেলে ধীমান ঘাগ্রা জানান, টাকার কারণে রিং বসানো নিয়ে আমরা খুব চিন্তিত আছি। যত তাড়াতাড়ি পারি আমরা টাকা জোগারের চেষ্টা করছি।
ওস্তাদ লরেন্স স্নালের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুমুরিয়া গ্রামে। এক সময় তিনি ফুটবলও ভাল খেলতেন। একজন ভাল ফুটবলার হিসেবে তাঁর সুখ্যাতি সর্বদিক। তিনি বাংলাদেশ বেতারের সালগিত্তাল অনুষ্ঠানেও নিয়মিত গান করেছেন।


0 Comments