বিরিশিরির উৎরাইল বাজারে ‘আদিবাসী শপিং সেন্টার’-এর শুভ উদ্বোধন ‖ খু•রাং


খু•রাং দ•আমেক
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরির উৎরাইল বাজারে ‘আদিবাসী শপিং সেন্টার’-এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী শুক্রবার ১৭ জুলাই ২০২০। সেন্টারটিতে দেশীয় তাঁত বস্ত্রের বিশাল সম্ভার (পাঞ্জাবী, ফটোয়া, থ্রি-পিস, সো-পিস) সহ, আদিবাসীদের ট্রেডিশনাল পোশাক,
গহনা ও বাঁশের গৃহস্থালী তৈজস পত্র; মৃৎশিল্পের পটারী, ফুলদানী; নিজস্ব ডিজাইনে তৈরি ব্যাগ, হ্যান্ড পার্শ; পুরুষ-মহিলাদের জন্য বিভিন্ন মডেলের টুপি, সানগ্লাস, ঘড়ি; বাচ্চাদের জন্য খেলনা ও মানসম্মত দেশী-বিদেশী কসমেটিক্স পণ্য পাওয়া যাবে।
সেন্টারটির উদ্যোক্তা প্রিন্স এডওয়ার্ড মাংসাং জানান, সেন্টারটি শুধু স্থানীয় ক্রেতাদের কথা চিন্তা করে করা হয় নি, এখানে প্রতিবছর দেশী-বিদেশী অনেক ভ্রমণপিপাসু, প্রকৃতিপ্রেমী পর্যটকরা আসে তারাও যেন নতুন জায়গায় ঘুরতে এসে নতুন ভিন্ন কিছু সংগ্রহ করে নিয়ে যেতে পারে এদিকটাও গুরুত্ব দিয়েছি এবং সে অনুযায়ী সেন্টারটির শ্রীবৃদ্ধিতে আমার সবসময়ই চেষ্টা থাকবে।
‘আদিবাসী শপিং সেন্টার’টি সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনে বিরিশিরি উৎড়াইল বাজারে অবস্থিত।

সংবাদটি শেয়ার করুন...

Post a Comment

0 Comments