আবিমার ধনকুবের রাগেন্দ্র নকরেক অসুস্থ ‖ খু•রাং



ওয়েলসন নকরেক, মধুপুর

আবিমার গারোদের মধ্যে চিজং নকমা (ধনকুবের) খ্যাত রাগেন্দ্র নকরেক এক সপ্তাহ যাবত অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৬ জুন তিনি পরপর ৩ দফা স্ট্রোক করেন। ৩য় দফায় স্ট্রোক করলে তাঁর অবস্থা গুরুতর হয়। পরে কাইলাকুড়ি স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী অনিমেষ রেমার প্রচেষ্টায় কিছুটা সুস্থ হন। বর্তমানে হাঁটতে পারছেন বলে জানা গেছে।

তাঁর নাতি সালজা মৃ ও স্বাস্থ্য কর্মী অনিমেষ রেমা তাঁকে সার্বক্ষণিক দেখাশুনা করছেন বলে জানিয়েছে তাঁর আরেক নাতি জাদিল মৃ। রাগেন্দ্র নকরেকের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার থানারবাইদ গ্রামে। আবিমার গারোদের মধ্যে রাগেন্দ্র নকরেক সবচেয়ে ধনী। এ কারণে তাঁকে চিজং নকমা বলে সবাই চিনে।

তিনি গারোদের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী জিনিস সংরক্ষণ করে রেখেছেন। সম্প্রতি ময়মনসিংহে প্রতিষ্ঠিত ‘আমা আচিক রাসং মিউজিয়াম'-এ তিনি কিছু জিনিস দিয়েছেন। থানারবাইদে ‘রাগেন্দ্র নকরেক (নকমা) স্বাস্থ্য কেন্দ্র’ নামে একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান চালু আছে, যেখানে সপ্তাহে দুই দিন এলাকার মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। এ ছাড়াও তিনি ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে জমি দান করেছেন। চিজং নকমার পরিবার তাঁর সুস্থতা কামনা করে প্রার্থনা করার জন্য সবার কাছে অনুরোধ করেছেন।

সংবাদটি শেয়ার করুন...

Post a Comment

0 Comments