ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে এক গারো মারা গেছেন ‖ খু•রাং


খু•রাং দ•আমেক
রাজধানীর কালাচাঁদপুর নিবাসী লেজুস কামা নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ হাসপাতালে আনার আগে তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। পরে ১৬ জুন মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। পরে এ হাসপাতাল থেকে ধানমন্ডির পপুলার হাসপাতালে আনা হয়। এ হাসপাতালেই কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত অবস্থায় স্ট্রোক করে তিনি ২১ জুন রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৃত্যু বরণ করেন। জানা গেছে, তিনি কিডনি সমস্যায়ও দীর্ঘদিন ধরে ভুগছিলেন।

তার মরদেহ কবরস্থ করতে গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আমলীতলা গ্রামে নেওয়া হয়েছে। জানা গেছে, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে গ্রামবাসীরা কোনরকম সহযোগীতা করতে এগিয়ে আসছেন না।

জীবদ্দশায় তিনি নদ্দা কালাচাঁদপুর ‘ঢাকা ওয়ানগালার’ নকমার দায়িত্বও পালন করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন…

Post a Comment

0 Comments