খু•রাং দ•আমেক, ঝিনাইগাতী
গত ২২ মে শুক্রবার, মাস্টার এপ্রিল বনোয়ারী মেমোরিয়াল কল্যাণ ট্রাস্ট চতুর্থবারের মতো ঝিনাইগাতী উপজেলার বেশ ক’টি
গ্রামের এতিম, দিনমজুর, ভিক্ষুক, প্রবীণ-প্রবীণা, প্রতিবন্ধী (অন্ধ, বধির) ও
দুঃস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণ
বিতরণ করে। এ ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের উদ্যোক্তা ও কোষাধ্যক্ষ মিন্টু ম্রং, সহ-সাধারণ সম্পাদিকা সীমান্ত মডেল কলেজের প্রভাষিকা লিপা চিসিম, পিতা প্রমোদ রেমা, মা লবদিনী চিসিম ও নানী শর্মিলা চিসিম।
ট্রাস্টের উদ্যোক্তা মিন্টু ম্রং জানান, পশ্চিম গজারীকুড়া, পূর্ব গজারীকুড়া, দুধনই, মরিয়মনগর, সীমান্ত মডেল কলেজ এড়িয়া, ধারাপানি, সড়কপাড়া, গুচ্ছগ্রাম, হলদিবাটা এ-গ্রামগুলোর মোট ৫০টি অসহায় পরিবারের মাঝে এ-দিন
ত্রাণ বিতরণ করা হয়। যেহেতু করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ফলে সারা বিশ্বের সাথে বাংলাদেশের অবস্থাও করুন, এ অবস্থায় আমাদের এ সামান্য উপহার যদি এলাকার কিছু অসহায় পরিবারগুলোর মুখে হাসি আনে, মনে কিছুটা আনন্দ নিয়ে হলেও যদি ঈদ উদযাপন করতে পারে, এ লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা।
তিনি আরও জানান, আমরা এবার ঈদকে সামনে রেখে ৭০% বাঙালী ও ৩০% গারো পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছি। প্রতিটা পরিবারকে ৫ কেজি চাউল, ১ কেজি চিনি, ৩ প্যাকেট সেমাই, ১/২ লিটার তৈল দিয়ে সহযোগিতা করেছি।
সংবাদটি শেয়ার করুন...



0 Comments