ময়মনসিংহ শহরে আরো একজন গারো করোনায় আক্রান্ত ‖ খু•রাং


খু•রাং দ•আমেক, ময়মনসিংহ

ময়মনসিংহ শহরে আরো একজন গারো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নাম নিয়তি রিছিল। তিনিও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রামে। তিনি একই উপজেলার পাশের এলাকা আড়াপাড়া গ্রামে বিয়ে করেছেন। তার বাসা শহরের কৃষ্টপুরে। তিনি নিজ বাসাতে থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তিনি ৭ মে আক্রান্ত হয়েছিলেন। 

এ নিয়ে সারাদেশে মোট ৭ জন গারো আক্রান্ত হলেন। এর মধ্যে ৩ জন পুরুষ (২ জন ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশে কর্মরত, ১ জন গার্মেন্টস কর্মী) ও ৪ জন মহিলা (৪ জনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স)। যাদের ৩ জনের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে, ১ জনের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়, ২ জনের বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে ও আরেকজনের বাড়ি ভালুকায়।

সংবাদটি শেয়ার করুন...


Post a Comment

0 Comments