সব
শব্দ থেকে শ্রেষ্ঠ শব্দ হচ্ছে `মা’। সন্তানের
জন্য মা সব সুখকে
ত্যাগ করতে ও বিসর্জন দিতে
পারে। এর চেয়ে আর কোনও সম্পর্ক
হতে পারে না। প্রতিটি মা পাখি তার
সন্তানকে আপন পালখে আগলে রাখে। শত্রু আসলেও সন্তানের জন্য লড়তে পিছপা হয় না! ঠিক
তেমনই আমাদের মাও তার আঁচলের ছায়ায় আমাদের আগলে রাখে। কোনও কষ্ট পেতে দেয় না।
মনে
পড়ে সেই ছোটবেলার দিনে যদি কোনও সময় মা বিশ্রাম নিত,
তবে তাকে চোখ বন্ধ করতে দিতাম না! বলতাম, ‘মা তুমি ঘুম
দিও না, মারা যাবে!’
আজ
দেখো, মা নেই! পৃথিবীর
অমোঘ নিয়মে ওপারে চলে গেছে! আমি আছি, তুমি নেই! তবু অনুভূতিতে আছো কানায় কানায় পূর্ণ হয়ে!
মা
বলতো, ‘তোমাকে কিসের সাথে উপমা দেব? ফুল, পাখি, গান, ঝর্ণা, আকাশ, পাহাড়, না, মাটি?
না, মা, না। …তোমার তুলনা শুধু তুমিই।
তাই তো
কবিও হাহাকারে গুমরে ওঠেন, বলেন, ‘মা বলিতে প্রাণ
করে আনচান,/চোখে আসে জল ভরে।’
তুমি
অনেক অনেক ভাল থাকো মা! আজ মা দিবসে
পৃথিবীর সকল মাকে জানাই শ্রদ্ধা, সম্মান ও ভালবাসা। ভাল
থাকুক পৃথিবীর সকল মা।
লেখাটি শেয়ার করুন...
লেখাটি শেয়ার করুন...


0 Comments