টাকার অভাবে ১০ পার্লার কর্মী শহরেও টিকতে পারছে না, বাড়িতেও যেতে পারছে না ‖ খু•রাং



খুরাং দআমেক

টাঙ্গাইল শহরের বিভিন্ন পার্লারে কাজ করা গারো মেয়েরা বাড়ি যেতে চাইলেও যেতে পারছেন না বলে খবর পাওয়া গেছে। এদের একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মী জানিয়েছেন, শহরে তারা ত্রিশ জনের মতো ছিলেন, এর মধ্যে বিশজনই বাড়ি চলে গেছেন। বাকিরাও যেতে চাইছেন কিন্তু টাকা না থাকাতে যেতে পারছেন না। পার্লার মালিকেরাও টাকা দিচ্ছেন না।

আরেকজন জানিয়েছেন, এখন পার্লারে কোন কাজ নাই। পার্লার খুললেও কাস্টমার নাই। আমরা পার্লারে যাই-আসি, বাস্তবে কোন কাজ নাই। আরেকজন জানিয়েছেন, আমাদেরকে বেতনও দেওয়া হচ্ছে না। মাঝে মাঝে চার-পাঁচশ টাকা দিতেছে কিন্তু এ টাকা দিয়ে কিছুই হচ্ছে না। এসব কারণে আমরাও বাড়ি চলে যেতে চায়। কারণ আমাদেরকে বাসা ভাড়া দিতে হবে, খেতে হবে, আর অন্যান্য আনুষঙ্গিক খরচও করতে হবে। বেতন না পেলে এসব কিভাবে হবে?

তারা শহরের রূপলাগি বিউটি পার্লার, ফেয়ার লাভলি বিউটি পার্লার, রোজাস বিউটি পার্লার, চমক বিউটি পার্লার, বৃধুয়া বিউটি পার্লার ও টাঙ্গাইল বিউটি পার্লারগুলোতে কাজ করে বলে জানা গেছে। আরও জানা গেছে এরা প্রত্যেকেই টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার।

সংবাদটি শেয়ার করুন...



Post a Comment

0 Comments