খু•রাং দ•আমেক
করোনা ভাইরাস
সংক্রমণ এড়াতে লকডাউনে আটকে পড়া গৃহবন্দী গরীব পরিবারগুলোর মেধাবী শিক্ষার্থী ও মেহনতী মানুষদের
সাহায্যার্থে গত ৩১ মার্চ ও ৪ এপ্রিল মাস্টার এপ্রিল
বনোয়ারী মেমোরিয়াল কল্যাণ ট্রাস্ট নামের একটি সংগঠন কলমাকান্দা ও ঝিনাইগাতী উপজেলাতে ত্রাণ বিতরণ করেছে। জানা গেছে, কলমাকান্দার লেংগুরা ইউনিয়নের চেংগ্নী সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থী ১০ জন গরীব মেধাবী ছাত্র-ছাত্রীর পরিবারগুলোর
মাঝে গত ৪ এপ্রিল সংগঠনটি ত্রাণ বিতরণ করে। আর ৩১ মার্চ ঝিনাইগাতী উপজেলার গজারীকুরা, দুধনই, মরিয়মনগর,
ভারুয়া, বাইবাদা, জারুলতলা ও হলদিবাটা মোট ৭টি গ্রামের খেটে খাওয়া গরীব অসহায় ৫০টি গারো পরিবারের
মাঝে ত্রাণ বিতরণ করে।
![]() |
| ত্রাণ হাতে চেংগ্নী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন সমাপনী পরীক্ষার্থী। |
সংগঠনের উদ্যোক্তা ও কোষাধ্যক্ষ মিন্টু ম্রং জানান, মাস্টার এপ্রিল বনোয়ারী মেমোরিয়াল কল্যাণ ট্রাস্ট একটি অলাভজনক ও সেবামূলক সংগঠন। সংগঠনটির ঠিকানা নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের চেংগ্নী গ্রামে। সংগঠনটি সাম্প্রতিককালে পারিবারিকভাবে গঠিত হলেও সাংগঠনিক সেবাকাজের পরিধি নিজ এলাকার গণ্ডি ছাড়িয়ে উত্তরোত্তর এগিয়ে চলেছে।
![]() |
| ঝিনাইগাতীর ৭টি গ্রামের গরীব মেহনতী ৫০টি পরিবারের জন্য সমপরিমাণ ত্রাণ প্রস্তুত করা হচ্ছে। |
তিনি আরও জানান, যে ১০ জন শিক্ষার্থীকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে তাদের যাবতীয় শিক্ষা উপকরণ সহ সারা বছরের পরীক্ষা ফি দিয়ে সংগঠনটি শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগীতা ও দেখভাল করবে। এ ছাড়াও আগামীকাল ৮ মে চেংগ্নী গ্রামের গরীব অসহায় ১৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হবে বলেও তিনি জানান।
সংবাদটি শেয়ার করুন...
সংবাদটি শেয়ার করুন...



0 Comments