দেশে প্রথমবারের মতো ভারতের মেঘালয় ও বাংলাদেশের
জনপ্রিয় গায়ক-গায়িকাদের নিয়ে নির্মাণ হতে চলেছে আনচিংআন চেগেন সালসাও শিরোনামের একটি গারো গান। গানটি প্রযোজনা
করছে এনডি
আচিক মাল্টিমিডিয়া নামের একটি প্রযোজনা সংস্থা। গানটির নির্মাণ প্রসঙ্গে
প্রযোজনা সংস্থার কর্ণধার নিটুল ডিব্রা জানান, করোনায় বিশ্ব পরিস্থিতি ভয়াবহ নাজুক
অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনক হলো এটি আমাদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু
আমরাও হাল ছাড়ি নি। বিশ্বের আর সব মানুষদের মতো আমরাও নিজ নিজ জায়গায় মোকাবেলা
করছি, লড়াই করছি। আমার বিশ্বাস করোনাকেও আমরা জয় করব। এই বিশ্বাসের ভিত্তিই হলো এই
গানের অন্তর্নিহিত কথা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারত বাংলাদেশ মিলিয়ে ৮ জন
কণ্ঠশিল্পী এবং এই প্রথম বাংলাদেশের কোন প্রযোজনা সংস্থার প্রযোজনায় গান গেয়েছেন
মেঘালয়ের প্রখ্যাত অভিনেতা রনি ডি. সাংমা ও তার সহধর্মিনী অভিনেত্রী লাক্সমি
মারাক। আরও কণ্ঠ দিয়েছেন ফাদার জিমবার্ট কে. মারাক, তিনিও মেঘালয়ের। এ ছাড়া
গেয়েছেন বাংলাদেশের এফ মাইনর ব্যান্ড দলের পিংকি চিরান ও দিবা চিছাম। আরও গেয়েছেন
টগর দ্রং, নথুয়েল রিছিল ও ডোনাল্ড হাউই। গানটি সংগৃহীত জানালেও গানটির মূল শিল্পী
ভারতের কিংবদন্তী গায়ক ও সংগীত ব্যক্তিত্ব ভূপেন হাজারিকার গান বলে জানিয়েছেন
প্রযোজনা সংস্থার কর্ণধার নিটুল ডিব্রা। মিউজিক করেছেন ডোনাল্ড হাউই।
এই কাজের মাধ্যমে সামনে ভারত-বাংলাদেশের শিল্পীদের মাঝে একটি সুন্দর ফলপ্রসূ যোগসূত্র তৈরি হবে বলে সংশ্লিষ্ট সকলেই আশাবাদী।
এই কাজের মাধ্যমে সামনে ভারত-বাংলাদেশের শিল্পীদের মাঝে একটি সুন্দর ফলপ্রসূ যোগসূত্র তৈরি হবে বলে সংশ্লিষ্ট সকলেই আশাবাদী।
সংবাদটি শেয়ার করুন...


0 Comments