খু•রাং দ•আমেক
দিন যত গড়াচ্ছে
পরিস্থিতি তত অস্বাভাবিক হয়ে ওঠছে। আর এ অবস্থা খুব শীঘ্রই যে স্বাভাবিক হবে গবেষকরা তা
মনে করছেন না। কোন কোন গবেষক দল তো মনে করছেন, এ কভিড- ১৯ ভাইরাসের সংক্রমণ পৃথিবী
থেকে কয়েক মাসে শেষ হচ্ছে না। পৃথিবীর মানুষকে এটি দীর্ঘদিন ভোগাবে। গবেষকরা সতর্ক করে বলছেন, এর ফলে মানুষ তার
মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হবে। দেশে দেশে খাদ্য-সংকট, দুর্ভিক্ষ, হানাহানি দেখা দেবে।
মানুষ এসব বিপর্যয়ে দিশেহারা হবে, প্রাণ হারাবে, সবচেয়ে ক্ষতির সম্মুখিন হবে।
![]() |
| ৮ মে ২০২০, ত্রাণ তুলে দিচ্ছেন ডানে প্রয়াত মাস্টার এপ্রিল বনোয়ারীর সহধর্মিনী মিসেস সুদিনা ম্রং। |
ইতোমধ্যে
করোনা আতঙ্কের পাশাপাশি এসব আতঙ্কও মানুষকে পেয়ে বসেছে। মানুষ খাদ্যের সন্ধান করতে
শুরু করেছে। খাদ্যের অভাবে বিধি-নিষেধ অগ্রাহ্য করে শহর থেকে গ্রামে ছুটে যাচ্ছে। ওদিকে
গ্রামের মানুষেরাও একটানা কাজ-কর্মহীন গৃহবন্দী থাকায় নানা সংকটে পড়েছে। আর সবচেয়ে
মানবেতর জীবনযাপন করছে সেইসব হতদরিদ্র প্রান্তিক গরীব মানুষেরা যারা দিন আনে দিন খায়। আমাদের গারো গ্রামগুলোতেও এ চিত্র এখন হরহামেশা দেখা যাচ্ছে।
আর গ্রামের এসব হতদরিদ্র মানুষগুলোর পাশে এসে দাঁড়াচ্ছে মাস্টার এপ্রিল বনোয়ারী মেমোরিয়াল কল্যাণ ট্রাস্ট
নামের একটি স্থানীয় সামাজিক সংগঠন। ইতোমধ্যে সংগঠনটি বিভিন্ন গ্রাম এলাকায় ত্রাণ বিতরণ করেছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৮ মে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চেংগ্নী গ্রামে একেবারে প্রান্তিক দিনমজুর ১৫টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করে। এ ত্রাণ বিতরণে উপস্থিত
থেকে সহায়তা করেন এলাকার প্রাক্তন ইউপি চেয়ারম্যান ধীরাজ চাম্বুগং। আরও উপস্থিত থেকে সহায়তা করেন এলাকার
টিডব্লিউএ চেয়ারম্যান ভূবন চাম্বুগং, ব্রেনসন চাম্বুগং, উৎপল রিছিল ও কল্যাণ ট্রাস্টের
উপদেষ্টামণ্ডলী।
![]() |
| ৮ মে ২০২০, ত্রাণ নিয়ে যার যার বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছেন চেংগ্নী গ্রামের হতদরিদ্র পরিবারের সদস্যরা। |
এ সময় ত্রাণ বিতরণের আগে তারা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আশু সংকট নিরসনের জন্য প্রার্থনা করেন। সংগঠনের উদ্যোক্তা
ও ফাউন্ডার মিন্টু ম্রং জানান, ত্রাণ বিতরণে তারা প্রতিটা পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ১/২ লিটার
তৈল, ১/২ কেজি লবণ ও ১টি করে সাবান দেন।
সংবাদটি শেয়ার করুন...



0 Comments