নেত্রকোনার দুর্গাপুরে প্রথমবারের মতো এক গারো করোনা ভাইরাসে আক্রান্ত ‖ খু•রাং

খু•রাং দ•আমেক

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এই প্রথমবারের মতো একজন গারো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নাম আদিত্য নকরেক। বয়স ১৭। সে কিছুদিন আগে ভালুকার শিডস্টোর এলাকা থেকে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে এসেছিল। জানা যায়, তার বাড়িতে আসার পর থেকেই এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছিল। পরে প্রশাসনের কর্ণগোচর হলে কিট পরীক্ষার জন্য পরিবারের ৪ সদস্যের নমুনা সংগ্রহ করা হয় এবং আদিত্য নকরেকের করোনা পজিটিভ আসে। এ নিয়ে দুর্গাপুরে মোট আক্রান্ত হলেন ২ জন। দুর্গাপুর থেকে মোট নমুনা সংগ্রহ করা হয়েছিল ৮৬টি, পরীক্ষা করা হয়েছে ৭৪টি। আরও বাকি আছে ১২টি।


জানা গেছে, আক্রান্ত আদিত্য নকরেকের গ্রাম ভরতপুর। পিতার নাম ভবতোষ মানখিন। 

আদিত্য নকরেক ভালুকার শিডস্টোর এলাকার ক্রাউন ওয়্যার প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করত। কিছুদিন আগে সে যে এলাকায় ছিল শিডস্টোরের পাখিরচালায় যেটি মূলত গারো গ্রাম, এর পাশের গ্রাম হবিরবাড়ীতে ৪ জন (স্থানীয় ২ জন ও ভাড়াটিয়া ২ জন) করোনা ভাইরাসে আক্রান্ত ধরা পড়ে। এর পর থেকেই এলাকাটি হয়ে পড়ে অনেকটা ভূতুরে। রাস্তায়, খোলা ময়দানেও কোন মানুষ আর দেখা যায় না।

সংবাদটি শেয়ার করুন...

Post a Comment

0 Comments