ময়মনসিংহে ৩ জন গারো নার্স করোনা যুদ্ধে জয়ী হয়েছেন ‖ খু•রাং

খু•রাং দ•আমেক

লোটাস লুক চিসিমের পর গত ২১ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া তন্দ্রা দ্রং ও ২৪ এপ্রিল আক্রান্ত হওয়া প্রতিমা রংমা ও মনি বনোয়ারী সুস্থ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তারা ৩ জনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স। কোভিড- ১৯ কিট পরীক্ষায় প্রতিমা রংমা ও মনি বনোয়ারীর রেজাল্ট নেগেটিভ এসেছে বলে আজ ১৬ মে জানানো হয়েছে। এদিকে তন্দ্রা দ্রং আরও কয়েকদিন আগেই সুস্থ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সুস্থ হওয়া তন্দ্রা দ্রং-এর বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সংড়া গ্রামে। প্রতিমা রংমা ও মনি বনোয়ারীর বাড়িও একই উপজেলার বোয়ালমারা ও জয়রামকুড়া গ্রামে। ৩ জনই ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। মনি বনোয়ারীর স্বামী অনুপম রিছিলের বড় ভাই পলাশ রিছিল জানান, তারা প্রত্যেকেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজ নিজ বাসায় এসে পৌঁছেছেন।

এ পর্যন্ত করোনায় আক্রান্ত ১৩ জন গারোর মধ্যে ৪ জন সুস্থ হয়েছেন। ৪ জনই ময়মনসিংহ শহরের।

সংবাদটি শেয়ার করুন...

Post a Comment

0 Comments