খু•রাং দ•আমেক, ঢাকা
অবশেষে নানা জল্পনার মধ্য দিয়ে গত ১৭ মে ঢাকার কালাচাঁদপুরের ৯৯/ক-এর বাড়িওয়ালা নজরুল ইসলাম, তার স্ত্রী ও ছেলে কর্তৃক একই পরিবারের মা-মেয়ে সহ ৩ গারো মহিলার লাঞ্ছিত হওয়ার ঘটনাটি উভয় পক্ষের উপস্থিতিতে ১ লক্ষ্য ৬ হাজার টাকায় মীমাংসা হয়েছে বলে শোনা গেছে। মীমাংসাটি নিষ্পত্তি করেন অত্র এলাকার কাউন্সিলর জাকির হোসেন বাবুল। এ সময় উপস্থিত ছিলেন গুলশান থানার এসআই বেলাল হোসেন ও অত্র এলাকার গারো নেতৃবৃন্দ।
এ বিষষে জানতে চাইলে ভিকটিম শুভ্রা ঘাগ্রার মাসি জানান, মীমাংসাটি আমরা মেনে নিয়েছি। সবার উপস্থিতিতে জানানো হয়েছে, আগামী ২৪ মে সন্ধ্যার সময় উভয় পক্ষের উপস্থিতিতে বাড়িওয়ালা নজরুল ইসলাম কাউন্সিলর জাকির হোসেন বাবুলের হাতে ১ লক্ষ ৬ হাজার টাকা তুলে দেবেন। আরও সিদ্ধান্ত হয়েছে ১ জুন তারিখ থেকে আমরা এ বাসায় আর থাকছি না, কোন ঘর ভাড়াও দিতে হবে না।
এ সময় ১৭ মে ঘটনাটি ঘটানোর জন্য সকলের সামনে বাড়িওয়ালা নজরুল ইসলাম, তার স্ত্রী ও ছেলে ক্ষমা চান বলে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন...
সংবাদটি শেয়ার করুন...


0 Comments