খু•রাং দ•আমেক, ঢাকা
ঢাকার মিরপুর-১৩ তে প্রথমবারের মতো এক গারো কারোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নাম বাপ্পী ডিব্রা। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকার মল্লিকবাড়ী এলাকায়। তিনি ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশ নামক এক এনজিওর খুলনা ডিভিশনে চাকরি করেন। জানা গেছে, তিনি আট-দশদিন যাবৎ হালকা জ্বর সহ সর্দি কাশিতে ভুগছিলেন। পরিবারের সবাইকে নিয়ে মিরপুরের বাসায় একসাথেই ছিলেন। করোনা প্রাদুর্ভাবের কারণে বাসা থেকে বেরও হতেন না। এত সতর্কতার পরেও কীভাবে আক্রান্ত হলেন এ ভেবে পরিবারের অন্যান্য সদস্যরা এখন দুশ্চিন্তায় পড়েছেন। কারণ বাপ্পী ডিব্রার এ ছাড়াও শ্বাসকষ্টজনিত সমস্যা আগে থেকেই আছে।
জানা গেছে, গত ২ মে সন্দেহবশত তিনি করোনার পরীক্ষা করতে যান। ৩ মে জানতে পারেন তিনি কভিড- ১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। অন্যদিকে প্রশাসন বাপ্পী ডিব্রার পরিবারের সবাইকে তাদের মিরপুর- ১৩ এর বাসায় লকডাউন করে দিয়েছে। জানা গেছে, আজকালের মধ্যে তাদের প্রত্যেককেই করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে কিনা এটা জানতে পরীক্ষা করা হবে।
সংবাদটি শেয়ার করুন...
সংবাদটি শেয়ার করুন...


0 Comments