খু•রাং দ•আমেক
মৌলভীবাজার শহরে আরো একজন গারো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি মৌলভীবাজার মেডিকেল হাসপাতালে সেবিকা হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা গ্রামে। তাঁর স্বামীর নাম জন কেলভিন রেমা।
এ নিয়ে সারাদেশে মোট ৯ জন গারো আক্রান্ত হলেন। এর মধ্যে ৪ জন পুরুষ (২ জন ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশে কর্মরত, ১ জন গার্মেন্টস কর্মী ও ১ জন এডভোকেট) ও ৫ জন মহিলা (৪ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স, ১ জন মৌলভীবাজার হাসপাতালের নার্স)। যাদের ৪ জনের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে, ১ জনের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়, ১ জনের বাড়ি ময়মনসিংহের ভালুকা, ২ জনের বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে, ১ জনের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী।
সংবাদটি শেয়ার করুন...
সংবাদটি শেয়ার করুন...


0 Comments