খু•রাং দ•আমেক, ঢাকা
গতকাল ২৪ মে ঢাকায় আরও একজন গারো করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি মাই টিভি বাংলাদেশ-এ সাংবাদিক পেশায় কর্মরত আছেন। নাম ডেনী দ্রং। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার মনিকুড়া গ্রামে।
তার ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান ‘অবশেষে করোনা পজিটিভ। তবে আমি চিন্তিত নই, ভীত নই... আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না। এই যুদ্ধক্ষেত্রেই করোনাকে পরাজিত করে আমি আবার ফিরে আসব শিগগিরই।’


0 Comments