সৃজন রাকসাম, ধোবাউড়া
ময়মনসিংহের ধোবাউড়ায় প্রথমবারের মতো ৩ জন গারো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল ১৩ মে এ খরবটি নিশ্চিত করা হয়। তারা হলেন জেরি জেংচাম, অরেলিয়া ম্রং ও নিতি জেংচাম। এদের মধ্যে অরেলিয়া ম্রং ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স। জেরি জেংচাম ও নিতি জেংচাম হাসপাতালেরই আরেক সিনিয়র স্টাফ নার্স কলেতা জেংচামের ছেলে ও ভাস্তি। তারা দু‘জনই ছাত্র-ছাত্রী। অরেলিয়া ম্রং-এর বাড়ি ধোবাউড়া বাজারের সাথেই পাশে পঞ্চনন্দপুর। আর জেরি জেংচাম ও নিতি জেংচামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার সাপমারা গ্রামে। তারা হাসপাতালের ভেতরেই কোয়ার্টারে একই সাথে কলেতা জেংচামের সাথে থাকে।
এদিকে গতকাল এ সংবাদটি জানানো হলে মূহুর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ ভয়ে সবাই ঘরমুখী হয়। দরকারী কারণ ছাড়া ঘর হতে কেউই বের হচ্ছেন না। যারা আক্রান্ত হয়েছেন তারা সহ তাদের পরিবারের সবাই ইতোপূর্বে এলাকায় অবাধে বিচরণ করেছেন। শঙ্কাটা এ কারণেও এখন আরো বেশি। তাছাড়া যারা আক্রান্ত হয়েছেন তাদের শরীরে করোনার কোন উপসর্গ দেখা দেয় নি বলে জানা গেছে। এমনিতে আক্রান্তরা সবাই সুস্থ আছেন। এ অবস্থায় ভেঙে না পড়ে মনোবল শক্ত করে রাখা সহ স্বাস্থ্যবিধি মেনে সঠিক পরিচর্যায় হবে করোনাকে জয় করার মূল মন্ত্র।
সংবাদটি শেয়ার করুন...
সংবাদটি শেয়ার করুন...


0 Comments