লেবিসন
স্কু, ঢাকা
করোনাকালের দুর্যোগ পরিস্থিতিতে ২২
মে ঢাকার কালাচাঁদপুরে অত্র এলাকায় অবস্থিত
গারো জনগোষ্ঠীর ২৫০ জনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। আর্থিক সহযোগিতা করেন গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেমন্ত হেনরী কুবি, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএমপি) নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (র্যাব-
২) মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (নারায়নগঞ্জ) মাহিম ফরাজি ও অভিনেত্রী তারিন জাহান।
সকাল সাড়ে ১০টার সময় কালাচাঁদপুর স্কুল
এ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আর্থিক সহযোগিতা প্রদান শুরু হয়। এ সময় প্রত্যেক জনকে ৭০০ টাকা করে প্রদান করা হয়। এ আর্থিক সহযোগিতায় সার্বিক তত্তাবধানে ছিলেন ঢাকা ওয়ানগালা
কমিটি।
সংবাদটি শেয়ার করুন...



0 Comments