নালিতাবাড়ীতে মাতাল ৩ মোটর সাইকেল আরোহীর ছুড়িকাঘাতে ১ জন গারো খুন ও আহত ২ ‖ খু•রাং



খু•রাং দ•আমেক, নালিতাবাড়ী

শেরপুরের নালিতাবাড়ীর কালাপানি এলাকায় ৩ মোটরসাইকেল আরোহীর আক্রমণে  ১ জন খুন সহ ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২০ মে সন্ধ্যার সময় কালাপানি মোড় এলাকায়।

সমুচ্চূড়া গ্রামের সুনীল চাম্বুগং, স্ত্রী, সন্তান ও মেয়ে জামাইকে নিয়ে পাশের গ্রাম কালাপানি-বুরুঙ্গা হতে বোরো ধান কেটে ভ্যানে করে বাড়িতে নিয়ে আসতেছিলেন। সেসময় রাস্তায় বিপরীত (সামনে) থেকে আসা একটি মোটরসাইকেল তাদের ভ্যান গাড়ির সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল আরোহীরা সুনীল চাম্বুগং-এর স্ত্রী দিবা মানকিনের ওপর চড়াও হয় ও গায়ে হাত তোলে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়।

জানা গেছে, মোটরসাইকেল আরোহীরা ছিলেন ৩ জন। প্রত্যেকেই মদ্যপ অবস্থায় মাতাল ছিলেন। তারা নকশী থেকে ফিরছিলেন।

বাগবিতণ্ডার এক পর্যায়ে মোটরসাইকেল আরোহীরা ছুড়ি বের করে সুনীল চাম্বুগংদের ওপর হামলা শুরু করে । এতে ঘটনাস্থলেই সুনীল চাম্বুগং ছুড়িকাঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং দিবা মানকিন সহ মেয়ে জামাই গুরুতর আহত হয়। হামলা ও চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে দেখেন সুনীল চাম্বুগং মাটিতে লুটিয়ে পড়ে আছেন আর দু’জন গুরুতর জখম হয়ে পড়ে আছেন। পরে এলাকাবাসী হামলাকারী ৩ জনকে আটক করে গণধোলাই দেয় ও আহতদের হাসপাতালে প্রেরণ করে।

খবর পেয়ে নালিতাবাড়ীর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন ও হামলাকারীদের পুলিশী হেফাজতে নিয়ে নেন। জানা গেছে, হামলাকারী ৩ জনই ধোবাউড়া এলাকার। তারা হলেন স্বপন (৩০), পিনেন রংমা ও তৃতীয় জনের নাম জানা যায় নি। গণধোলাইয়ে সে তখনও অজ্ঞান অবস্থায় ছিলেন। স্বপন ও অজ্ঞাত একজনের বাড়ি বালওয়াকান্দা গ্রামে ও পিনেন রংমা’র বাড়ি বোয়ালমারার আনচেংগ্রী এলাকায় বলে জানা গেছে। নালিতাবাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন...

Post a Comment

0 Comments