খু•রাং দ•আমেক
গতকাল ১৭ মে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার কালাচাঁদপুর এলাকায় ৩ জন গারো মহিলাকে বাড়িওয়ালা কর্তৃক নির্যাতনের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কালাচাঁদপুরের ৯৯/ক পাকা মসজিদ এলাকায়। বাড়ির মালিক নজরুল ইসলাম, তার স্ত্রী ও ছেলে মিলে ভাড়াটিয়া শুভ্রা ঘাগ্রা ও তার দুই মেয়ের ওপর চড়াও হয় বলে জানা গেছে।
ভিকটিম শুভ্রা ঘাগ্রা জানায়, তার ২ মেয়ে কাঁচাবাজারের উদ্দেশ্যে বিকেলে বাইরে গিয়েছিল। বাজার থেকে ফিরে তারা দেখেন ফ্লাটের প্রধান ফটক বন্ধ। দারোয়ানকে গেট খুলতে বললে দারোয়ান তাদেরকে জানায়, বাড়ির মালিকের নির্দেশ আছে, আপানাদেরকে ঢুকতে দেওয়া হবে না। এ অবস্থায় বাড়ির মালিককে ডাকতে বললে দারোয়ার বাড়ির মালিকেকে ডেকে নিয়ে আসে। বাড়ির মালিক এসেই ২ বোনের ওপর চড়াও হয়ে চর-থাপ্পর দেয়। সাথে সাথে বাড়ির মালিকের স্ত্রী ও ছেলেও এসে যোগ দেয়। তারা তিন জন মিলে দুই বোনকে চর-থাপ্পর দেয়, ওড়না পেঁচিয়ে গলা টিপে ধরে। তাদের চিৎকার শুনে মা শুভ্রা ঘাগ্রা দুই মেয়েকে রক্ষা করতে এলে তাকেও মারধর করে, জামা-কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে। পরে তাদের ৩ জনকে বাইরে রেখে গেট বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে আনুমানিক রাত ১০টার দিকে তারা গুলশান থানায় গিয়ে জিডি করলে থানার দারোগা সহ পুলিশ তাদের সাথে করে এসে বাড়ির মালিকের সাথে কথা বলে তাদের বাসায় ঢুকিয়ে দিয়ে যায় আর তাদেরকে বলে যায়, আগামীকাল সিসি ফুটেজ দেখে তারা ব্যবস্থা নেবেন। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা থেকে কোন ব্যবস্থা গ্রহণ করে নি। খোঁজ-খবরও নেয় নি।
তারা জানান, ঘটনার দিন সকালে বাড়ির মালিক বাসা ভাড়া নিতে এলে বাড়ির মালিককে তারা জানান, এ মাসে তারা বাসা বাড়া দিতে পারবেন না, পরে দিয়ে দেবেন। এখন তাদের চাকরি নেই, বেতন নেই। বাড়িওয়ালা নাকি এ কথা মানতে চায় নাই। এ নিয়ে বাড়িওয়ালার সাথে তাদের সামান্য কথা কাটাকাটি হয়। এ কারণেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়। তাদের দাবী, তারা সবসময় বাড়া দিয়ে আসতেছে, কোন মাসেই বাকি রাখে না, এই একটা মাস না মানার তো কোন কারণ দেখি না। তারা এর সুস্থ সমুচিত বিচার চান।
ভিকটিমদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি (চিনাবিল) গ্রামে।
যারা এরকম সমস্যায় পড়বেন, তারা দেরি না করে ৯৯৯ এই নম্বরে ফোন করে জানিয়ে দেবেন। প্রশাসন আপনাদের সমস্যার তড়িৎ সমাধান করবেন।
সংবাদটি শেয়ার করুন...
ভিকটিমদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি (চিনাবিল) গ্রামে।
যারা এরকম সমস্যায় পড়বেন, তারা দেরি না করে ৯৯৯ এই নম্বরে ফোন করে জানিয়ে দেবেন। প্রশাসন আপনাদের সমস্যার তড়িৎ সমাধান করবেন।
সংবাদটি শেয়ার করুন...


0 Comments