ওয়ানগালায় যে গানগুলো গায় তা মোটামুটি দিলাম—
১. খুরামা গান
২. আজিয়া বা কাজিয়া গান
৩. রেরে গান
৪. দানি বা দামি দকগা গান
৫. ও-হ-মায় রিংআ গান
৬. করি দকগা গান
৭. গসায় রিংআ গান
৮. দরো আগানা গান
৯. কাৎথা বিমা আগানা গান আরো অনেক।
ওয়ানগালাতে কি কি বাদ্য বাজনা বাজায় তাও দিলাম—
১. ক্রাম বাজনা
২. নাটিক বাজনা
৩. দামা বাজনা
৪. রাং বাজনা
৫. আ•দিল বা আদুরো বাঁশি
৬. চপচেং বাজনা
৭. বাঁশের বাঁশি
৮. আ•কক বাঁশি
৯. ইলগেপ বাঁশি
১০. গংমিনা বাজনা
১১. বাজুমা টানা
১২. আঙুল দিয়ে মুখ বাজানো
১৩. চিগ্রিং বাজনা
১৪. পাতার বাঁশি বাজানো
১৫. কিমঝিম বাজনা
১৬. কাল বাঁশি বাজানো
১৭. মুখে শিশ দেওয়া।
ওয়ানগালায় কি কি নাচ দেয় তা নিচে দিলাম—
১. চাচাৎ রাচাকা নাচ
২. সা•রা নাচ
৩. আজেমা নাচ
৪. গ্রং দকগা নাচ
৫. নাকমা নাচ
৬. আজে বা•উলা নাচ
৭. মেথ্রা জাজং নিদুওয়া নাচ
৮. চামে মিককাং নিয়া নাচ
৯. জিংজিং গ্রিকগা নাচ
১০. নমিল জা•জকা নাচ
১১. চামে কামবি থওয়া নাচ
১২. জংজংআ নাচ
১৩. দামা জা•জকা নাচ
১৪. ইমিল নিপিলা নাচ
১৫. মি গেয়া নাচ
১৬. দুরি দেননা নাচ
১৭. দংদাং রাআ নাচ
১৮. মি আকদ্রপা নাচ
১৯. মেগারো দেননা নাচ
২০. দক্রো সুআ নাচ
২১. নসিক সাক রওয়া নমিনদিল বাউয়িনা নাচ
২২. মি সু•ওয়া নাচ
২৩. মি চ•ওয়া নাচ
২৪. মি কি•রকা নাচ
২৫. চামবিল মওয়া নাচ
২৬. আংকি জিককা নাচ
২৭. রংথং মওয়া নাচ
২৮. কথিপ সুআলা নাচ
২৯. দওমি সুআলা নাচ
৩০. বারা সুগালা নাচ
৩১. বারা রামমা নাচ
৩২. থেকং দকগা নাচ
৩৩. দওসিক মেগারো চাআ নাচ
৩৪. চামে রিকগা নাচ
৩৫. দামা বারাট সাললা নাচ
৩৬. দামা রিমরিদিংআ নাচ
৩৭. দওমি সংআ নাচ
৩৮. জিক সেকগা বা চামি সেকগা নাচ
৩৯. জিক সেকগাকো সানদিয়া নাচ
৪০. মাপিল বা মাকবিল রওয়া নাচ
৪১. কিল ওকগা নাচ
৪২. কিল পু•ওয়া নাচ
৪৩. ও-হ-মাই রিংআ নাচ
৪৪. মেথ্রা চু খাননা নাচ
৪৫. গংমিননা দকগা নাচ
৪৬. মিসি গওয়া নাচ
৪৭. আ•ওয়া নাচ
৪৮. মি মিসিকো নিয়া নাচ
৪৯. চাওয়ারী সিকগা নাচ
৫০. মাগবাকগ্রিকগা নাচ
৫১. সালাম কাআ নাচ
আরো অনেক নাচ রয়ে গেছে, মোটামুটি দিলাম। এই ৫১টি নাচের ব্যাখ্যা দিই নি, দেওয়ার প্রয়োজন মনে করি নি, অনেকে পড়ে বুঝতে পারবে কি ধরনের নাচ হবে। যারা পারে তারা ওয়ানগালায় মুখে মুখে কথার ছন্দ মিলিয়ে সুর তাল সাজিয়ে কবিতা আবৃতি করে, আবার কেউ কেউ নীতি কথার গল্প বলে আবার হাসির গল্পও বলে।
তর্পণ ঘাগ্রা : লেখক, গবেষক ও সমাজকর্মী।
লেখাটি শেয়ার করুন...



0 Comments