করোনা ভাইরাস
সংক্রমণ প্রতিরোধে জাতিসংঘ থেকে শুরু করে সারা বিশ্বের সরকারি-বেসরকারি রাজনৈতিক-অরাজনৈতিক প্রতিষ্ঠান
সহ ছোট-বড় অনেক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলো দেশে দেশে কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও এ চিত্র বর্তমান।
আমাদের গারো গ্রামগুলোতেও এ ধারা চলমান। বলতে গেলে অধুনা এ ভাইরাস প্রতিরোধে পৃথিবীর কোনখানে কেউ
থেমে নেই।
এরই ধারাবাহিকতায়
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চরবাঙ্গালিয়া গ্রামের যুবক-যুবতীরাও গঠন করেছে চরবাঙ্গালিয়া
ইমার্জেন্সি রেসপন্স টিম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুরু থেকেই এ সংগঠনটি গ্রামবাসীদের
সচেতনতা বৃদ্ধি, দীন-দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম
চলমান রেখেছে। জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে এ গ্রামের অনেক কর্মহীন দিনমজুর ও নিম্ন
আয়ের মানুষেরা মানবেতর জীবনযাপন করছে, গ্রামের এই দরিদ্র মেহনতী মানুষদের সেবা ও কল্যাণের চিন্তা করে ও পাশে থাকার উদ্দেশ্য নিয়ে পাশে আছি, পাশে থাকবো, বাড়িয়ে দাও তোমার হাত
এই স্লোগানে চরবাঙ্গালিয়া গ্রামের যুবক-যুবতীরাও চরবাঙ্গালিয়া ইমার্জেন্সি রেসপন্স টিম
গঠন করেছে।
তারা জানান,
গত ১ মে আনুমানিক রাত ৮ ঘটিকার সময় গ্রামের ৫০টি নিম্ন আয়ের পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে ১০
কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ৩ কেজি আলু, ১কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১টি লাইফবয়
সাবান দিয়ে ত্রাণ সহায়তা করে। এর পর পুনরায় গত ৮ মে আনুমানিক রাত ৮ ঘটিকার সময় আরও
৩৫টি পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১
কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, ১টি মিষ্টি কুমড়া ও ১টি লাইফবয় সাবান দিয়ে ত্রাণ সহায়তা করে।
তাদের বিশ্বাস, তাদের এ উদ্যোগ দেখে, শুনে, অন্যান্য গ্রামের যুবক-যুবতীরাও উৎসাহিত হবে,
গরীব মেহনতী মানুষদের পাশে এসে দাঁড়াবে, দুর্যোগ মোকাবেলায় এক হয়ে কাজ করবে। কোন মানুষ বা পরিবার যাতে না খেয়ে দিনাতিপাত না-করে এদিকে মনোযোগী হবে।
সংবাদটি শেয়ার করুন...
সংবাদটি শেয়ার করুন...




0 Comments