করোনা ভাইরাস
সংক্রমণ রোধে ও সচেতনতা বৃদ্ধিতে সারাদেশের শহর নগর গ্রাম পাড়া মহল্লাগুলোতে চলছে নানা
কর্মসূচি ও পদক্ষেপ। এরকম কর্ম উদ্যোগে গারো জনগোষ্ঠীর মানুষেরাও থেমে নেই। নিজ নিজ এলাকায় প্রশাসনের পাশাপাশি নিজেদের
উদ্যেগে তাদেরও চলছে কমিটি গঠন, সুরক্ষা বেষ্টনী, স্বাস্থ্য-বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ
সহ করোনা পরিস্থিতিতে সমূহ করণীয় ও মাইকিং। আর চলছে নিজেদের উদ্যোগে গরীব দিনমজুর ও নিম্নবিত্তদের মাঝে ত্রাণ বিতরণ।
গত ১ মে ২০২০,
শুক্রবার হালুয়াঘাটের চরবাঙ্গালিয়া গ্রামেও করোনা সংকটকালীন মোকাবেলায় গ্রামবাসীদের সহযোগীতায় গ্রামের গরীব দিনমজুর ও নিম্নবিত্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়। জানা গেছে, গ্রামের যুবক-যুবতীরা
মিলে গ্রামে ‘চরবাঙ্গালিয়া ইমার্জেন্সি রেসপন্স টিম’ নামে একটি কমিটিও গঠন করেছে। এ কমিটির সৌজন্যে গ্রামে স্বাস্থ্য-বিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ সহ করোনা পরিস্থিতিতে করণীয় নিয়ে নানা পদক্ষেপ ও মাইকিং করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক যুবক জানান, আমরা চরবাঙ্গালিয়া গ্রামের ৫০টি গরীব দিনমজুর ও নিম্নবিত্ত পরিবারের কাছে গত ১মে আনুমানিক রাত ৮ টার পর ত্রাণ বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। এ সময় তিনি
সংকটকালীন সময়ে ইমার্জেন্সি রেসপন্স টিমের সদস্যবৃন্দের আহবানে যারাই সাড়া দিয়ে ত্রাণ
সহযোগিতায় আর্থিক সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানান।
তিনি জানান, তারা প্রতিটি পবিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ,
১ কেজি লবণ, ১টি লাইফবয় সাবান দেন। এ দুর্যোগ সময়ে গ্রামবাসীর দুরাবস্থা নিরসনে এভাবে সবাই সামনেও এগিয়ে আসবেন এটাই ‘চরবাঙ্গালিয়া
ইমার্জেন্সি রেসপন্স টিম’র প্রত্যাশা।




0 Comments