রাজধানীর নদ্দা কালাচাঁদপুরে ‘আজিয়া’র ত্রাণসামগ্রী বিতরণ ‖ খু•রাং

লেবিসন স্কু, গুলশান, ঢাকা

বিশ্বব্যাপী মহামারি কোভিড- ১৯ করোনার অদৃশ্য তাণ্ডবে মানুষ আজ অসহায়। শুধু যে রোগ সংক্রমণের কারণে তা নয়। এর সাথে আছে দিনের পর দিন গৃহবন্দী থাকার ভোগান্তি, খাদ্যভাব ও মানসিক দুশ্চিন্তা। সবচেয়ে বিপাকে আছে নিম্ন আয়ের কাজ-কর্মহীন মানুষেরা। রোগের চেয়ে খাদ্যের অভাবই আজ তাদের প্রধান সমস্যা। না খেতে পেয়ে ধুকে ধুকে মারা যাওয়ার উপক্রম আজ তারা।

ঢাকার নদ্দা কালাচাঁপুরবাসী গারোদের মাঝে আজিয়ার ত্রাণ বিতরণ
করছেন ঢাকা মহানগর শাখার সভাপতি অন্তর মানখিন। ছবি : লেবিসন স্কু।

করোনার কারণে এ খাদ্যাভাব ও দুর্গতি থেকে বাদ যায় নি ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা ও দৈনন্দিন শ্রমজীবী হিসেবে খেটে খাওয়া হাজারো গারো জনগোষ্ঠীর পরিবার। 

এ চলমান খাদ্যাভাবে থাকা গারো জনগোষ্ঠীর দুর্ভোগ কিছুটা লাগব করতে এবার এগিয়ে এলো ‘আবিমা গারো ইয়্যুথ এসোসিয়েশন (আজিয়া)’। ১লা মে ২০২০, শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় ‘আজিয়া’র সভাপতি- বর্তমানে আমেরিকা প্রবাসী বাবুল ডি. নকরেক, মহাসচিব- বর্তমানে কানাডা প্রবাসী প্রশান্ত চিরান ও আজিয়া’র ঢাকা মহানগর শাখার সভাপতি অন্তর মানখিন ও তৃপ্ত চিরানের আর্থিক সহায়তায় নদ্দা কালাচাঁদপুর এলাকার নিম্ন আয়ের ৪০টি গৃহবন্দী গারো পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে ত্রাণ বিতরণে তত্ত্বাবধান করেন ‘আজিয়া’র ঢাকা মহানগর শাখার সভাপতি অন্তর মানখিন, সাংগঠনিক সম্পাদক সৃজন নকরেক, খুরাং পত্রিকার সহ-সম্পাদক লেবিসন স্কু ও রোজমেরী স্নাল। 

আজিয়ার ত্রাণসামগ্রী। ছবি : লেবিসন স্কু

এ সময় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১লিটার তৈল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১০টি পরিবারকে ৬০০/- টাকা করে প্রদান করা হয়। 


সংবাদটি শেয়ার করুন...







Post a Comment

0 Comments