মধুপুরের বেদুরিয়া ও কাকড়াগুনি গ্রামের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে ‘আপসান’-এর ত্রাণ বিতরণ ‖ খু•রাং

খু•রাং দ•আমেক, মধুপুর

করোনা ভাইরাসের আপদকালীন সময়ে আয় রোজগার শূন্য কর্মহীন ঘরবন্দী ও খাদ্য সংকটে থাকা টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেদুরিয়া ও কাকড়াগুনি গ্রামের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে আজ ৩০ এপ্রিল সকাল ১০ ঘটিকার সময় অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ‘আপসান’ এর উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব মেনে ত্রাণ গ্রহণ শেষে
বেদুরিয়া ও কাকড়াগুনি গ্রামের গারো অধিবাসীরা।

আপসান-এর কর্ণধার মুন নকরেক সিলক্রিং জানান, দু’টি গ্রামের ২০টি করে মোট ৪০টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়। এ ত্রাণ কাজে দেশি-বিদেশী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেকেই সাহায্য সহযোগীতা করেছেন। তিনি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন এবং বলেন আগামীতেও এভাবেই সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দেবেন এটাই আমাদের প্রত্যাশা।

ত্রাণসামগ্রী।

তিনি আরও বলেন, এভাবেই আপদকালীন সময়ে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী একে অন্যকে সাহায্য সহযোগীতা করবো ও কাঁধে কাঁধ মিলিয়ে বিপদের মোকাবেলা করবো।

এ সময় প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ৫ কেজি আলু স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বন্টন করা হয় বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন...

Post a Comment

0 Comments