মধুপুরের গাছাবাড়ী গ্রামের ২০টি হতদরিদ্র পরিবারের সাহায্যে এগিয়ে এলো ‘আবিমা গারো ইয়্যুথ এসোসিয়েশন’ ‖ খু•রাং


মিন্টু মাংসাং, মধুপুর

দীর্ঘদিন করোনা ভাইরাস সংকটে কর্মহীন গৃহবন্দী হয়ে থাকা মধুপুরের গাছাবাড়ী গ্রামের ২০টি হতদরিদ্র পরিবারের সাহায্যে এগিয়ে এলো ‘আবিমা গারো ইয়্যুথ এসোসিয়েশন (আজিয়া)’ নামের একটি স্থানীয় সামাজিক সংগঠন। এ সামাজিক সংগঠনটি ১৯৯৬ খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল।

ত্রাণ তুলে দিচ্ছেন আজিয়া সংগঠনের ভারপ্রাপ্ত 
সভাপতি মি. মিঠুন হাগিদক।

আজিয়ার মহাসচিব, বর্তমানে কানাডা প্রবাসী, মি. প্রশান্ত চিরানের বাড়ি প্রাঙ্গণে অধ্য ২৯ এপ্রিল বুধবার সকাল ১১টার দিকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ত্রাণ তুলে দেন আজিয়ার ভারপ্রাপ্ত সভাপতি মি. মিঠুন হাগিদক। তিনি পীরগাছা হাই স্কুলের সহকারী শিক্ষক ও পীরগাছা থাংয়ানি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. ভাইস চেয়ারম্যান।

ত্রাণসামগ্রী।

সংগঠনটি প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ২ কেজি আলু ও ২টি করে সাবান বিতরণ করে।

সংবাদটি শেয়ার করুন...

Post a Comment

0 Comments