থমাস স্নালের সাথে কথোপকথনের চুম্বক অংশ ‖ খু•রাং


থমাস স্নাল
আচিক সংঘের সময়। তখন দীনেশ মৃ সভাপতি, অনুকূল ঘাগ্রা সাধারণ সম্পাদক। ১৯৫০ খ্রিস্টাব্দে হিন্দুদের সাথে সাথে গারোরাও নিজ আসং (দেশ) ছেড়ে পালিয়ে যায়। তখন তাঁদের জিজ্ঞেস করলাম, আপনারা আসং ছেড়ে পালিয়ে যেতে বলেছেন কিনা? তাঁরা বললেন, না, আমরা তো বলি নাই। তখন আচিক সংঘের মিটিং হয়েছিল ঘোষগাঁওে। ওইটাই শেষ মিটিং। মিটিং-এর পর নেতারাও পালিয়ে যায়। আমি তাঁদের জিজ্ঞেস করলাম, আপনারা কেন পালালেন? কী প্রয়োজন ছিল? আপনারা আসং ছেড়ে পালালেন? তাঁরা বললেন, রাজনৈতিক সমস্যা ছিল। সরকারের ধর-পাকড়ের পরোয়ানা ছিল। জিজ্ঞেস করলাম, তা হলে আপনারা কীভাবে নেতা হলেন? আচিক সংঘ কী রাজনৈতিক সংগঠন ছিল? তাঁরা বললেন, না। তবে রাজনৈতিক সংশ্লিষ্টি ছিল। ...তাঁদের স্যার ক্ষিরোদ স্যানাল কমিউনিস্ট করত। তোমরা মনে হয় টংক আন্দোলন শুনেছ?
ছোট্ট করে জবাব দিলাম, হুম, শুনেছি।

১৯৫০ খ্রিস্টাব্দে টংক আন্দোলত শুধু টংক ব্যবস্থাকে রদ করার জন্য আন্দোলন ছিল, গারোদের স্বাধীনতা সংগ্রাম তো ছিল না। বললাম, এইটা আপনারা কেন লোকদের বোঝাতে পারলেন না? তাঁরা বললেন, হ্যাঁ, এটাই আমাদের দুর্বলতা ছিল। আমি তাঁদের বললাম, আমি দুর্বলতা সবলতা বুঝি না। আসলে রাজনৈতিক সম্পর্কে আপনাদের ধারনা অপরিচ্ছন্ন। আপনারা ভাল জানেন না। তখন আর কোন জবাব নাই।



কার্তিক ঘাগ্রা।


লেখাটি শেয়ার করুন...

Post a Comment

0 Comments