ঢাকার কালাচাঁদপুরে কর্মহীন গারো জনগোষ্ঠীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ‖ খু•রাং



লেবিসন স্কু, কালাচাঁদপুর, ঢাকা

বিশ্বব্যাপী মহামারী কোভিড- ১৯ (করোনা) প্রার্দুভাবের কারণে বিশ্বের সব মানুষ আজ গৃহবন্দী ও কর্মহীন। ছাড় পায় নি বাংলাদেশর মানুষও। এর মধ্যে বাংলাদেশে আক্রান্ত হয়েছে ৩৩৮২ জন, মৃত্যুবরণ করেছে ১১০ জন এবং সুস্থ হয়েছে ৮২ জন। 

২১ এপ্রিল কালাচাঁদপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে খাদ্যাভাবে থাকা গারো জনগোষ্ঠীর ২৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করছেন ঢাকা উত্তর সিটি কর্পেোরেশন ১৮ নং ওয়ার্ডের কমিশনার জাকির হোসেন বাবুল। ছবি : লেবিসন স্কু।

সরকার ঘোষিত লকডাউন ও করোনার আতঙ্কে এক-দেড় মাস আগে থেকেই বন্ধ হয়ে গেছে মিল- কারখানা, ফ্যাক্টরি, অফিস-আদালত। বাঙালিদের পাশাপাশি ঢাকা শহরেও বিভিন্ন বিদেশি হাউস, বিউটি পার্লার, মিল-ফ্যাক্টরি ও অফিস-আদালতে কাজ করে জীবিকা নির্বাহ করে জীবন অতিবাহিত করে আসছিল নিম্ন আয়ের হাজার হাজার গারো জনগোষ্ঠীর মানুষ। লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়ায় খাদ্যাভাবে ভীষণ কষ্টের মাঝে দিন কাটাচ্ছে ঢাকার বিশেষ করে কালাচাঁদপুর, নদ্দা, জগন্নাথপুর, শাহজাদপুর, নুরেরচালা ও বাড্ডায় বসবাস করা হাজার হাজার গারো জনগোষ্ঠীর নিম্ন আয়ের এ মানুষেরা। 

এরই মধ্যে খাদ্যাভাব দূর করতে এগিয়ে এসেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ২১ এপ্রিল ২০২০ তারিখ বিকাল ৩টাই কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ডের কমিশনার জাকির হোসেন বাবুলের উপস্থিতিতে এবং ঢাকা ওয়ানগালা কমিটির তত্ত্বাবধানে কালাচাঁদপুর, নদ্দা, জগন্নাথপুর, শাহজাদপুর, নুরেরচালা ও বাড্ডায় বসবাস করা নিম্ম আয়ের এ গারো জনগোষ্ঠীর ২৫০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল ডাল আলুসহ তৈল ত্রাণসামগ্রী। এই ত্রাণসামগ্রী পেয়ে খাদ্যাভাবে থাকা এ মানুষদের মাঝে কিছুটা হলেও স্বস্তির দেখা মিলেছে।                                                                              

Post a Comment

0 Comments