ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা বিষয়ক সেমিনার, কবি সমাবেশ ও কবিতা পাঠের আসর ‖ লেবিসন স্কু ‖ খু•রাং


লেবিসন স্কু

বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি কর্তৃকজাতি তাত্ত্বি ভাষা সংকট উত্তরণের ভাবনাশিরোনামে গত ২৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে হয়ে গেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা বিষয়ক সেমিনার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীয় কবি সমাবেশ কবিতা পাঠের আসর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক বিশিষ্ট গবেষক জনাব আলী আহমদ খান আইয়োব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক প্রবন্ধকার মনীন্দ্রনাথ মারাক, কবি প্রবন্ধকার জেমস জর্নেশ চিরান, কবি মতেন্দ্র মানখিন। সভাপতিত্ব করেন জনাব শরদিন্দু সরকার পরিচালক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিরিশিরি কালচারাল একাডেমি, বিরিশিরি, দুর্গাপুর, নেত্রকোনা। মূল প্রবন্ধ পাঠ করেন জেমস জর্নেশ চিরান। প্রবন্ধ পাঠের পর্যালোচনা করেন বিশিষ্ট লেখক মনীন্দ্রনাথ মারাক। তিনি তাঁর আলোচনায় বলেন, কোন ভাষাকে টিকিয়ে রাখতে হলে ভাষা শিক্ষার মতো ভাষা শিক্ষার প্রতিষ্ঠান করতে হবে। এর পর প্রবন্ধ পর্যালোচনা করেন -কবি মতেন্দ্র মানখিন, কবি হরিদাশ হাজং, জেমস রুরাম প্রমুখ ব্যক্তিগণ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কোন ভাষাই বর্তমানে স্বয়ংসম্পন্ন নেই, প্রতিটি ভাষাকে টিকিয়ে রাখতে হলে নিজ নিজ মাতৃভাষার চর্চা করতে হবে। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন গবেষক সৃজন রাংসা।

Post a Comment

0 Comments