মধুপুরের চুনিয়ায় ‘বনানী আচিক সাংস্কৃতিক ক্লাব’-এর ভবন উদ্বোধন ‖ খু•রাং

খু•রাং দ•আমেক, মধুপুর

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চুনিয়া গ্রামে গ্রামের ‘বনানী আচিক সাংস্কৃতিক ক্লাব’-এর নব নির্মিত ভবন গত ২৭ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

বনানী আচিক সাংস্কৃতিক ক্লাবের ভবন 
উদ্বোধনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, সহকারি কমিশনার (ভূমি) এম. এ. করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সরোওয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান নাছির আহমেদ শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা প্রমুখ।

ক্লাবটি ১৯৭৩ খ্রিস্টাব্দে আবিমার ‘গারো রাজা’ খ্যাত প্রয়াত পরেশ চন্দ্র মৃ’র নেতৃত্বে স্থাপিত হয়েছিল।

Post a Comment

0 Comments