৭০ এ থেমে গেলেন বেনেডিক্ট মাংসাং ‖ খু•রাং

খু•রাং দ•আমেক

গারো রাজা পরেশ চন্দ্র মৃ’র পর আবিমায় যে ব্যক্তি সবচেয়ে জনপ্রিয় ছিলেন, যে ব্যক্তি সাধারণ মানুষের পাশে সবসময় ছিলেন, একদা যিনি আবিমার অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন—বেনেডিক্ট মাংসাং গত ২৫ ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭০। তিনি দীর্ঘদিন শ্বাস কষ্টজনিত রোগে ভোগছিলেন।

বেনেডিক্ট মাংসাং (১৯৫০ - ২০২০)।
অনেকের মতে, তিনি সবার থেকে অন্যরকম ছিলেন। স্বার্থচিন্তা চমৎকারার দিকে কখনোই হাঁটেন নি। সবসময় সবার আগে সবার কথা ভাবতেন। আগাগোড়া সাধারণ জীবনযাপন করতেন। শিক্ষিত ছিলেন। এবং ভাল নেতা ও ভাল মানুষ ছিলেন। এলাকার এমপি ও মন্ত্রীর আস্থাভাজন প্রিয় মানুষ হওয়া সত্ত্বেও ক্ষমতার কাছে তিনি নিজের ব্যক্তিত্ব ও আদর্শকে কখনোই বিকিয়ে দেন নি।

Post a Comment

0 Comments