জিবিসি’র ১৩০ তম বার্ষিক সম্মিলনী অনুষ্ঠিত হবে দুর্গাপুরের বিরিশিরিতে ‖ খু•রাং

খু•রাং দ•আমেক

গারো ব্যাপ্টিস্ট কন্ভেনশন (জিবিসি) বাংলাদেশের আগামী ‘১৩০ তম বার্ষিক সম্মিলনী ২০২১’ বিরিশিরি বিভাগে অনুষ্ঠিত হবে বলে রাংরাপাড়ায় অনুষ্ঠিত ১২৯ তম বার্ষিক সম্মিলনীতে সর্বসম্মতিক্রমে ঘোষিত হয়েছে। সাধারণত বিরিশিরি বিভাগে অনুষ্ঠিত বড়সভাগুলো সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ও বিরিশিরি মাতৃম-লীতে হয়ে থাকে। এ বার্ষিক সম্মিলনী ‘বড়সভা’ নামে অধিক পরিচিত। দেশবরেণ্য নেতা-নেত্রী, আধ্যাত্বিক ও সামাজিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তাসহ বৃহত্তর সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল ও বৃহত্তর ঢাকা বিভাগের খ্রিস্ট বিশ্বাসী ভক্তরা এ বড়সভায় দলে দলে যোগদান করে থাকেন।

Post a Comment

0 Comments