নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ সহকারী সাব-ইন্সপেক্টর নির্বাচিত রাফেল চাম্বুগং ‖ খু•রাং

খু•রাং দ•আমেক

নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায় কর্মরত সহকারী সাব-আন্সপেক্টর রাফেল চাম্বুগং জেলার শ্রেষ্ঠ সহকারী সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন। গত ১০ ফেব্রুয়ারি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী রাফেল চাম্বুগং-এর হাতে শ্রেষ্ঠ সহকারী সাব-ইন্সপেক্টর-এর সনদপত্র তুলে দেন।
১০ ফেব্রুয়ারি জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সীর
কাছ থেকে সনদ গ্রহণ করছেন রাফেল চাম্বুগং। ছবি: সংগৃহিত।
রাফেল চাম্বুগং ২০০৩ খ্রিস্টাব্দের ১৭ মার্চ ৭ম আমর্ড পুলিশ ব্যাটালিয়ন খাগড়াছড়িতে যোগদান করে চাকরি শুরু করেন। এর পর ঢাকার উত্তরা ও মিরপুরে থানায় বদলি হয়ে আসেন। এর পর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এ দু’বছর দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এর পর তিনি পুনরায় মিরপুর, বংশাল ও ডিএমপি ঢাকায় দায়িত্ব পালন করেন। এর পরেই আসেন বর্তমানের কর্মস্থল নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায়।

রাফেল নকরেকের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার শ্যামপুর গ্রামে। তার পিতার নাম নিজয় স্নাল। মাতার নাম সাবিত্রী চাম্বুগং।

Post a Comment

0 Comments